nijer hate kaz koro song and lyric

নিজের হাতে কাজ করো
কাজ তো ঘৃণার নয়
কাজের মাঝে হয় মানুষের
সত্য পরিচয়।
কাজকে ঘৃণা করে যারা
সুনাম কভু পায় না তারা। (২)
কাজ করে তাই অনেক মানুষ,
নামি দামি হয়। 
খোদার হাবিব মোদের নবি
কাজ করে নিজ হাতে 
শ্রমের মর্যাদা দিতেন 
সন্দেহ নেই তাতে।।
মানুষ তো অমর ভবে
কাজটা শুধুই বেঁচে রবে।
কাজের মাঝে মরেও 
অমর জগৎময়।।

Download