Rokto diye naam lekhesi Bangladesher naam song and lyric

রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম
রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম
মুক্তি ছাড়া তুচ্ছ মোদের
মুক্তি ছাড়া তুচ্ছ মোদের
এই জীবনের নাম
এই জীবনের নাম।।
সংকটে আর সংঘাতে
আমরা চলি সব এক সাথে
সংকটে আর সংঘাতে
আমরা চলি সব এক সাথে
জীবন মরন পণ করে সব
জীবন মরন পণ করে সব
লড়ছি অবিরাম।।

রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেবো রক্ত দেবো রক্ত দেবো
রক্তের প্রতিশোধ আমরা নেবোই নেবো নেবোই নেবো নেবোই নেবো
ঘরে ঘরে আজ দূর্গ গড়েছি বাংলার সন্তান
সইবো না মোরা সইবো না আর জীবনের অপমান অপমান অপমান
জীবন জয়ের গৌরবে
নতুন দিনের সৌরভে
মুক্ত স্বাধীন জীবন গড়া
মোদের মনস্কাম
বাংলাদেশের নাম।।
Download